প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ২২:৩১ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬ ২২:৩২ পিএম
ফুটবল বিশ্বকাপের ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। ১৯৭০ সালে পেলে আর ১৯৮৬ সালে এই স্টেডিয়ামেই বিশ্বকাপের ট্রফি জিতেছিলেন ডিয়েগো ম্যারাডোনো। ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে এই স্টেডিয়ামে উদ্বোধন হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের।
দীর্ঘ সংস্কার শেষে শনিবারই (২৮ মার্চ) মেক্সিকো-পর্তুগাল
ম্যাচের জন্য খুলে দেওয়া হয় স্টেডিয়ামটি। মাঠটির বর্তমান নাম এস্তাদিও বানোর্তে। কিন্তু
প্রথম দিনই এক দর্শকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এই স্টেডিয়ামে। মেক্সিকো-পর্তুগাল ম্যাচ
শুরুর আগে এ দুর্ঘটনা ঘটে।
সেই দর্শক ভিআইপি বক্স সিটের দ্বিতীয়
স্তর থেকে প্রথম স্তরে লাফ দেওয়ার চেষ্টা করেছিলেন। বাইরের অংশ দিয়ে বেয়ে নামার সময়
নিচে পড়ে মারা যান তিনি। নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, মদ্যপ ছিলেন তিনি। স্টেডিয়াম
ও এর প্রবেশপথের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি
গ্রহণের কাজ চলছে এখন।
আরকে/প্রবা