প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ২২:২৮ পিএম
২০২৪ সালে নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। ললিতপুরের আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের হতাশ করে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজ বাহিনী। শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশ এবার সেই নেপালকে মোকাবেলা করবে শেষ চারের লড়াইয়ে। এবারও ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী মার্ক কক্সের শিষ্যরা।
গ্রুপ
পর্বে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে অভিযান শুরু করে বাংলাদেশ। অপরাজিত হয়ে সেমিতে উঠলেও
তারা ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। ৪ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে
ওঠে বাংলাদেশ। এ-গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে নেপাল। সেমিফাইনাল সামনে
রেখে বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে। 
রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য
বলেন, ‘আমার বিশ্বাস খেলোয়াড়রা সেরাটা দিয়ে সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠব।’
বাংলাদেশ-নেপাল
সেমিফাইনাল হবে ১ এপ্রিল মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে। নকআউট পর্বের ম্যাচ সামনে
রেখে আগেরদিন রিকভারি সেশন করে দল। মূলত নেপাল ম্যাচ সামনে রেখে ফুটবলারদের উজ্জীবিত
রাখতেই এমন কিছু করা হচ্ছে বলে জানিয়েছেন বিপ্লব, ‘গত দুটি ম্যাচে ভারত ও পাকিস্তানের
বিপক্ষে অনেক বড় ম্যাচ খেলেছি। ফুটবলারদের ওপর ধকল গেছে। এখন আমরা রিকভারি ট্রেনিং
করছি সুইমিংপুলে এসে। স্ট্রেচিং ছিল। সামনে সেমিফাইনালের মতো অনেক বড় একটা ম্যাচ। দলকে
ভালো একটা অবস্থায় আনার চেষ্টা করছি। খেলোয়াড়দের উজ্জীবিত করতে প্রত্যেক মুহূর্ত চেষ্টা
করে যাচ্ছি।’
নেপাল ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে সেমিফাইনালে। ভুটান-শ্রীলঙ্কাকে হারানো নেপাল ড্র করে মালদ্বীপের বিপক্ষে। এখন পর্যন্ত নেপাল দিয়েছে চার গোল এবং দুই গোল হজম করেছে। শক্তিশালী প্রতিপক্ষ হলেও ফাইনালে ওঠার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার ডেকলান সুলিভান, ‘দলের সঙ্গে আমাদের রিকভারি সেশন মাত্র শেষ হলো। সেশনটা বেশ ভালো ছিল। একটা কঠিন ও বড় ম্যাচের পর শরীরটাকে একটু সচল করে নেওয়া সবসময়ই ভালো। আমাদের লড়াই থামবে না। পরের ম্যাচে আমাদের জিততেই হবে এবং তারপর পুরো টুর্নামেন্টটাই আমাদের জিততে হবে। এটাই আমাদের লক্ষ্য।’
অনূর্ধ্ব-২০
সাফ শুরুর আগেই আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই যমজ রোনান সুলিভান ও ডেকলান
সুলিভান। রোনান পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছিলেন। ডেকলান দুই ম্যাচের
একটিতেও খেলার সুযোগ পাননি। ১ এপ্রিল আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ভুটান। ভারত-বাংলাদেশ
দুই দলের পয়েন্ট ৪। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত। গতকাল
১-১ গোলে ড্র হওয়া বাংলাদেশ-ভারত ম্যাচে দেখা গেছে জোড়া লাল কার্ড।
ডেকলানের
মতো ভালো কিছুর আশায় ইব্রাহিম হাসিব নেওয়াজও। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯০
মিনিটের মাথায় নামানো হয় তাকে। আর পরের ম্যাচে ভারতের বিপক্ষে তাকে বেঞ্চে বসিয়ে রাখা
হয়। ইংল্যান্ডের ক্লাব ওয়ালটন অ্যান্ড হারশাম এফসির এই মিডফিল্ডার আজ বলেছেন তারা সময়টা
উপভোগ করছেন। নেপালকে হারিয়ে ফাইনালে যাওয়ার ব্যাপারে তিনিও আশাবাদী।
আরকে/প্রবা