× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লায়লা আলম আন্তর্জাতিক দাবায় যুগ্মভাবে শীর্ষে খুশবু-দিবা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ২২:১৫ পিএম

লায়লা আলম আন্তর্জাতিক দাবায় যুগ্মভাবে শীর্ষে খুশবু-দিবা

প্রবীণ দাবাড়ু বেগম লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘বেগম লায়লা আলম আন্তর্জাতিক ফিদে রেটিং মহিলা দাবা প্রতিযোগিতা’র পঞ্চম রাউন্ডের খেলা শেষে ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা সাড়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। ৪ পয়েন্ট নিয়ে তিন দাবাড়ু মিলিতভাবে দ্বিতীয় স্থানে। এরা হলেন : ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও জিন্নাত আক্তার শাহনাজ। সাড়ে ৩ পয়েন্ট নিয়ে চার দাবাড়ু মিলিতভাবে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেন : আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও জারিন তাসনিম।


ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত আজ রবিবার (২৯ মার্চ) পঞ্চম রাউন্ডের খেলায় ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহন আলোকে, ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে, ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ রাইনা হাসানকে, জিন্নাত আক্তার শাহনাজ নুশরাত হাসান নাবাকে, ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী তাসনিয়া তারান্নুম অর্পাকে, ফিদেমাস্টার নাজরানা খান ইভা জোয়েনা মেহবিশকে, জারিন তাসনিম জান্নাতুল প্রীতিকে, ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার আফসান আহলিয়াত কৃষ্টিকে, অহনা দে নাজমিন আক্তারকে, তাবাসসুম সাদিয়া শাহজাহান মেহজাবিন ইসলামকে, আছিয়া সুলতানা সুলতানা আলিসা হায়দারকে, সিদরাতুল মুনতাহা রেশমা আলমকে ও কৌমুদি নার্গিস সানজিদা খানম মিতুলকে হারান।


ষষ্ঠ রাউন্ডের খেলা কাল সোমবার বেলা সাড়ে তিনটা থেকে একই স্থানে শুরু হবে।  


আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা