প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ২০:৫৮ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৬ ২১:০২ পিএম
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সিনিয়র সদস্য ফিরোজ আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৮ মার্চ) চিকিৎসার জন্য ফেনী থেকে ঢাকায় আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। স্ত্রী ও দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ফিরোজ আলম।
১৯৯০ সাল থেকে বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদ সংস্থায় ক্রীড়া সাংবাদিকতা করেছেন তিনি। এছাড়া ফেনী থেকে প্রকাশিত দুটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন ফিরোজ আলম।
ফিরোজ আলমের মৃত্যুতে বিএসপিএ গভীর শোক ও দুঃখ প্রকাশ করার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
আরকে/প্রবা