× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম্বাবুয়েতে কারাতকো আদমের জোড়া ব্রোঞ্জজয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১৯:৫৫ পিএম

জিম্বাবুয়েতে কারাতকো আদমের জোড়া ব্রোঞ্জজয়

বিশ্ব কারাতে ফেডারেশন (ডব্লুকেএফ) ইয়ুথ লিগে দুটি ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের আদম চৌধুরী। ২৬-২৯ মার্চ জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হয় এই লিগ। আদম চৌধুরী জুনিয়র কাতা এবং উর্ধ্ব-৬১ কেজি কুমিতে দুটি ব্রোঞ্জপদক জিতে নেন। প্রতিযোগিতায় ৩৭ দেশের ২৭২ কারাতেকা অংশ নেন।


এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের ক্যাডেট কুমিতে স্বর্ণ এবং ক্যাডেট কাতাতে ব্রোঞ্জপদক জিতে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েছিলেন আদম।


কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আদম ডব্লুকেএফ পদকজয়ী বাংলাদেশের প্রথম কারাতেকা হিসাবে অনন্য এক মাইলফলক অর্জন করেছেন। কমনওয়েলথ কারাতের পর ডব্লুকেএফ ইয়ুথ লিগ-আদমরে এই ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য দেশের কারাতে অঙ্গণ নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে এবং তরুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশাকরি। 


আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা