প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১৮:৩৯ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৬ ১৮:৪১ পিএম
গলফের ইতিহাসে উজ্জ্বল এক নাম টাইগার উডস, যার ক্যারিয়ার যেমন সাফল্যে ভরা, তেমনি বিতর্কও যেন তাকে ছাড়ে না। এবারও তার ব্যতিক্রম হলো না। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আবারও আইনের জালে জড়ালেন এই কিংবদন্তি।
ফ্লোরিডার
জুপিটার আইল্যান্ডে নিজের বাড়ির কাছেই ঘটে ঘটনাটি। একটি
ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ
হারান উডস। মুহূর্তেই গাড়ি
উল্টে যায়। ভাগ্য ভালো,
বড় কোনো শারীরিক ক্ষতি
হয়নি তার। কিন্তু বিপত্তি
ঘটে আইনি দিক থেকে।
মার্টিন
কাউন্টি শেরিফ অফিস জানায়, ব্রেথলাইজার
পরীক্ষায় উডস পাস করলেও
তার আচরণ ছিল অস্বাভাবিক।
পরে ইউরিন টেস্ট দিতে অস্বীকৃতি জানান
তিনি। এই কারণেই তার
বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে-নেশাগ্রস্ত
অবস্থায় গাড়ি চালানো, সম্পত্তির
ক্ষতি এবং আইনগত পরীক্ষায়
সহযোগিতা না করা।
আইন
অনুযায়ী, অন্তত আট ঘণ্টা তাকে
আটক রাখা হয়। পরে
জামিনে মুক্তি পান। ঘটনাটি
নিয়ে কথা বলেছেন তার
ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘উডস
একজন অসাধারণ মানুষ, তবে এখন কঠিন
সময় পার করছে।’
উডসের
জীবনে এটি নতুন কোনো
ঝড় নয়। ২০১৭ সালেও
একই ধরনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এর আগে ২০০৯
সালের নারী কেলেঙ্কারি এবং
২০২১ সালের ভয়াবহ গাড়ি দুর্ঘটনা তার
ক্যারিয়ারে বড় ধাক্কা দেয়।
বিশেষ করে সেই দুর্ঘটনায়
তার ডান পা মারাত্মকভাবে
ক্ষতিগ্রস্ত হয়।
তবুও
লড়াই থামাননি উডস। চোট-আঘাত
আর বয়সের সীমাবদ্ধতা নিয়েই বারবার ফিরে আসার চেষ্টা
করেছেন। সাম্প্রতিক সময়ে ইনডোর গলফ
লিগে অংশ নেওয়ার পাশাপাশি
আসন্ন মাস্টার্সে খেলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।
গলফ
ইতিহাসে ৮২টি পিজিএ ট্যুর
শিরোপা জিতে স্যাম স্নেয়ার্ডের রেকর্ড স্পর্শ করা এই তারকা
এখনও অনুপ্রেরণার নাম। তবে মাঠের
বাইরের এমন ঘটনাগুলো বারবার
তার উজ্জ্বল ক্যারিয়ারে ছায়া ফেলছে-এটাই
এখন বড় প্রশ্ন।
আরকে/প্রবা