× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১৮:৩৫ পিএম

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন

ফিফার সর্বশেষ ্যাঙ্কিং হালনাগাদে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতির ম্যাচ না খেলেই অবস্থান হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশ ও ব্রাজিলেরও। আন্তর্জাতিক বিরতিতে ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হারের পর দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। ১৮০ থেকে এখন তাদের অবস্থান ১৮২তম।

ফ্রান্সের বিপক্ষে হারের পর এক ধাপ নিচে নেমেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তালিকায় পাঁচ থেকে ছয় নম্বরে কার্লো আনচেলত্তির দল। শুক্রবার ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে তারা।

ম্যাচ না খেলেও আর্জেন্টিনার অবনমনের কারণ ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের জয়। তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৭৩.৯৬, যা আর্জেন্টিনার ১৮৭৩.৩৩ পয়েন্টকে ছাড়িয়ে গেছে। ফ্রান্স এখন দুইয়ে। তাদের সমান পয়েন্ট আর্জেন্টিনারও। তবে দুর্বল মোরাতানিয়ার বিপক্ষে জেতায় ফ্রান্সের চেয়ে পিছিয়ে পড়েছে লা আলবিসেলেস্তেরা।

শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ব্রাজিলের পতনের সুযোগ নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে পর্তুগাল। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে বড় কোনো পরিবর্তন না হলেও চারে রয়েছে ইংল্যান্ড। এ ছাড়া সাত থেকে ১০ নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা