× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিতেও সন্তষ্ট নয় আর্জেন্টিনা!

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১৮:৩১ পিএম

জিতেও সন্তষ্ট নয় আর্জেন্টিনা!

শনিবার (২৮ মার্চ) বুয়েন্স আইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামের দর্শকরা বেশ হতাশ হন আর্জেন্টিনার একাদশ দেখে। কেননা দলের প্রাণভোমরা লিওনেল মেসিই যে নেই! ফিফা ্যাংকিংয়ে ১১৫ নম্বরে থাকা আফ্রিকার দেশ মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচের চেয়ে দর্শকদের বেশি আগ্রহ ছিল মেসিকে ৯০ মিনিট খেলতে দেখা। তবে কোচ স্কালোনি শুরুর একাদশে রাখেননি মেসিকে


মৌরিতানিয়ার সঙ্গে র‌্যাংকিংয়ে ১১২ ধাপ এগিয়ে থাকা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিরতির আগে এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। আর তারা মাঠ ছাড়ে ২-১ গোলের জয়ে। বিরতির পর পাল্টা আক্রমণে আর্জেন্টিনাকে চমকে দিয়েছিল মৌরিতানিয়া।

আর্জেন্টিনা ৬৫.২ শতাংশ বলের দখল রেখে খেলে পোস্টে শট নিয়েছিল ৭টি, লক্ষ্যে ছিল এর ৪টি। আর মৌরিতানিয়া পোস্টে শট নিয়েছিল ১০টি। তারা লক্ষ্যে রাখতে পারে ৪টি। এই পরিসংখ্যানই বলছে ম্যাচ জিততে কতটা ঘাম ঝরেছে আর্জেন্টিনার।
আর্জেন্টিনার হয়ে একটি করে গোল এনজো ফার্নান্দেজ (১৭ মিনিটে) ও নিকো পাজের (৩২ মিনিটে)। ৯৪তম মিনিটে মৌরিতানিয়া হয়ে এক গোল শোধ করেন জর্ডান লেফোর্ট। মৌরিতানিয়ার হয়ে অভিষেকেই গোল পেলেন তিনি। জাতীয় দলের হয়ে এটা পাজ ও জর্ডানের প্রথম গোল। পাজের গোলটি ছিল দর্শনীয় ফ্রি কিক থেকে।

বিরতির পরই মাঠে নিকো পাজের বদলি হয়ে নেমেছিলেন মেসি। দর্শকরা তখন স্লোগান তুলেছিল এই কিংবদন্তির নামে। কিন্তু আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।

বিশ্বকাপের আর মাত্র আড়াই মাস বাকি থাকলেও মেসির খেলার নিশ্চয়তা দেননি কোচ স্কালোনি, ‘তাকে দলে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। ফুটবলের স্বার্থেই তার থাকা উচিত বলে আমি বিশ্বাস করি। তবে সিদ্ধান্তটা আমার নয়, মেসির নিজের। ওর মানসিক অবস্থা ও শারীরিক ফিটনেসই এখানে আসল ব্যাপার।’
এই ম্যাচে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন স্কালোনি।


জয়ের পর স্কালোনি বলেন, ‘আমরা ভালো খেলিনি এবং এটাই হচ্ছে বাস্তবতা।’ দলের এমন পারফরম্যান্সের পর নিজেদের আত্মসমালোচনায় আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেন, ‘সত্যি বলতে, পারফরম্যান্স খুবই দুর্বল ছিল। আমাদের খেলা প্রীতি ম্যাচগুলোর মধ্যে এটি অন্যতম বাজে ম্যাচ। আমাদের খেলায় তীব্রতা ছিল না, কোনো ছন্দ ছিল না, এমনকি গতিরও অভাব ছিল। ‘ভাগ্যিস, বেঁচে গিয়েছি ফিনালিসিমা বাতিল হওয়ায়। যেভাবে খেলেছি আজ, তাতে ওই ম্যাচে নির্ঘাত হারতাম।’

মার্তিনেজ আরও বলেন, তারা অনেক বেশি আক্রমণ করেছে, যদিও আমরা জিতেছি। প্রতিপক্ষ সম্পর্কে আমরা তেমন বেশি কিছু জানতাম না। তারা এমনভাবে খেলেছে যেন সব কিছু এর ওপর নির্ভর করছিল। আমাদের আরও হৃদয় উজাড় করে খেলা প্রয়োজন ছিল।

* একই দিনে অনুষ্ঠিত অন্যান্য প্রীতি ম্যাচের ফল

ইরান : নাইজেরিয়া

অস্ট্রেলিয়া  :  ক্যামেরুন

অস্ট্রিয়া : ঘানা
জর্ডান : কোস্টারিকা
সৌদি আরব : মিসর
গ্রিস : প্যারাগুয়ে
আলজেরিয়া : গুয়াতেমালা
ইংল্যান্ড : উরুগুয়ে
নেদারল্যান্ডস : নরওয়ে
সুইজারল্যান্ড : জার্মানি
স্পেন : সার্বিয়া

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা