× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বৈরী’ দেশে খেলোয়াড় পাঠাবে না ইরান

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ২২:৫৮ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৬ ২২:৫৯ পিএম

‘বৈরী’ দেশে খেলোয়াড় পাঠাবে না ইরান

‘বৈরী’ বিবেচিত দেশগুলোতে জাতীয় দল ও খেলোয়াড়দের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইরান। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সরকারি গণমাধ্যমের বরাতে বলা হয়, যেসব দেশে ইরানি খেলোয়াড় ও দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, সেসব দেশে জাতীয় ও ক্লাব দলগুলোর অংশগ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এ সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে আসন্ন ফিফা বিশ্বকাপে। এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ইরানের গ্রুপ পর্বের ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে হওয়ার কথা রয়েছে।

এ পরিস্থিতিতে ইরান ইতোমধ্যে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান চাইলে বিশ্বকাপে অংশ নিতে পারবে, তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় তা ‘উপযুক্ত নাও হতে পারে’। 

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা