× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে ‘সময় চুরি’ ঠেকাতে ফিফার কঠোর নিয়ম

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ২২:৫৬ পিএম

বিশ্বকাপে ‘সময় চুরি’ ঠেকাতে ফিফার কঠোর নিয়ম

২০২৬ বিশ্বকাপে বদলে যাচ্ছে ফিফার কিছু নিয়ম। ফুটবল মাঠে ইচ্ছাকৃত সময় অপচয় বন্ধ করতে ঐতিহাসিক কিছু পরিবর্তনের অনুমোদন দিয়েছে ফিফা। আসন্ন বিশ্বকাপে এই নতুন নিয়মগুলো কার্যকর হবে। মূলত বদলি খেলোয়াড় নামানো, থ্রো-ইন এবং চোটের অজুহাতে খেলা বন্ধ রাখার সংস্কৃতি বন্ধ করতেই এই উদ্যোগ।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় মাঠ ছাড়ার সংকেত পাওয়ার পর সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ত্যাগ করতে হবে। যদি এর চেয়ে বেশি সময় লাগে, তবে তার পরিবর্তে নামতে যাওয়া খেলোয়াড়কে আরও ১ মিনিট সাইডলাইনে অপেক্ষা করতে হবে। অর্থাৎ, ওই সময়টুকু সংশ্লিষ্ট দলকে ১০ জন নিয়ে খেলতে হবে। এছাড়া থ্রো-ইনের ক্ষেত্রেও সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন থেকে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে থ্রো-ইন সম্পন্ন করতে হবে। এই সময়ের বেশি অপচয় করলে বলের দখল চলে যাবে প্রতিপক্ষ দলের কাছে।

মাঠে কোনো খেলোয়াড় চোটের কারণে চিকিৎসা নিলে, তাকে সুস্থ হওয়ার পর মাঠে ফেরার আগে বাধ্যতামূলকভাবে ১ মিনিট সাইডলাইনের বাইরে থাকতে হবে। এতে করে কৌশলগত কারণে ‘ভুয়া ইনজুরি’র প্রবণতা কমবে বলে আশা করছে ফিফা। অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে ভিএআরের কার্যকরীতা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে রেফারির দেওয়া দ্বিতীয় হলুদ কার্ড এবং কর্নার কিকের সিদ্ধান্তেও যদি ‘সুস্পষ্ট ভুল’ থাকে, তবে ভিএআর তা যাচাই করতে পারবে। এছাড়া রেফারির কোনো সিদ্ধান্তের ব্যাখ্যা কেবল দলের অধিনায়কই চাইতে পারবেন। অন্য কোনো খেলোয়াড় রেফারিকে ঘিরে ধরলে বা তর্কে জড়ালে তাকে সরাসরি হলুদ কার্ড দেখানো হবে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা