× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হার

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ২২:৫৪ পিএম

১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হার

যোগ করা সময়ে ব্রেহমেহের শটে একটু খানি পায়ের ছোঁয়ায় হয়তো বদলে যেত ম্যাচের ফল। হয়নি, ভাগ্যের লিখন হয়তো খণ্ডন হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। প্রথমার্ধে নিষ্প্রভ হয়ে থাকা সেলসাওরা অন্তিম মুহুর্তে প্রাণপন লড়াই করেও সমতায় ফিরতে পারেনি। তাতেই ফিফা প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ফক্সবরোতে ৪০ মিনিটেরও বেশি ১০ জন নিয়ে খেলেছে ফ্রান্স। ৫৫ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ফরাসি সেন্টারব্যাক দায়োত উমামেকানো। লম্বা সময় ধরে বড় সুযোগের পরও প্রতিপক্ষ থেকে সুবিধা আদায় করতে পারেনি ব্রাজিল।


বস্টনে প্রথমার্ধে কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব‍্যবধান বাড়ান হুগো একিটিকে। ব্রাজিলের হয়ে জালের দেখা পান ডিফেন্ডার ব্রেহমেহ।

ম্যাচের ৩২ মিনিটে উসমান দেম্বেলের দুর্দান্ত এক থ্রু বল ধরে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ফ্রান্সকে ১-০ গোলে এগিয়ে দেন  কিলিয়ান এমবাপে। আন্তর্জাতিক ফুটবলে এটি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের ৫৬তম গোল। ৫৭ গোল নিয়ে চূড়ায় তার এক সময়ের সতীর্থ অলিভিয়ে জিরু। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জলের দলে পরিণত হয় ফ্রান্স। ৫৫ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন দায়োত উপামেকানো। ১০ জন হয়ে যাওয়া ফ্রান্সের বিপক্ষে সুযোগটা নিতে পারেনি ব্রাজিল। উল্টো ব্যবধান দ্বিগুণ করেন হুগো। ৬৫তম মিনিটে দলের স্কোরলাইন ২-০ করতে সাহায্য করেন লিভারপুল ফরোয়ার্ড। 

৭৮তম মিনিটে ব‍্যবধান কমান ব্রেহমেহ। সতীর্থের ফ্রি কিক বাইলাইন থেকে কাটব‍্যাক করেন কাসেমিরো। বল পেয়েই গোলের জন‍্য শট নেন লুইস এইহিক। মাঝ পথে পা বাড়িয়ে দিক পাল্টে ঠিকানা খুঁজে নেন ব্রেহমেহ। ব্রাজিলের হয়ে জুভেন্টাস ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

ম্যাচে ৫৪ শতাংশ বল দখলে রেখেছে ফ্রান্স। গোলের লক্ষ্যে তাদের শট ছিল৭টি। ব্রাজিলের ৪টি। তারা চান্স তৈরি করতে পেরেছে তিনটি। একটি কম ফরাসিদের। 

রবিববার কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম‍্যাচ খেলবে ফ্রান্স। মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

ইতালি ম্যাচের আগে নেইমার জুনিয়রের স্কোয়াডে না থাকা ইস্যুতে বেশ আলোচনা জন্ম দেয়। বিশেষ দেশটির সর্বোচ্চ স্কোরারের অনুপস্থিতি অনেকেই মেনে নিতে পারেননি। যদিও এ নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন আনচেলত্তি। জিলেট স্টেডিয়ামে ম্যাচ শেষে এ বিষয়ে আরও একবার প্রশ্নের মুখে পড়েন ব্রাজিল কোচ।


স্টেডিয়ামে ৬৫ হাজারের বেশি দর্শকের মাঝ থেকে ‘নেইমার, নেইমার’ স্লোগান তুলেছিলেন সমর্থকেরা। ম্যাচ শেষে এক সাংবাদিকের প্রশ্নে আনচেলত্তি বলেন, ‘এখন আমাদের শুধু তাদের নিয়েই কথা বলা উচিত, যারা দলে আছে এবং খেলছে। তাদের অর্জনে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে পরের ম্যাচের প্রস্তুতিতে নিতে হবে।’

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা