× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লায়লা আলম দাবায় তিন দাবাড়ু শীর্ষে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ২২:৫১ পিএম

লায়লা আলম দাবায় তিন দাবাড়ু শীর্ষে

প্রবীণ দাবাড়ু বেগম লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘বেগম লায়লা আলম আন্তর্জাতিক ফিদে রেটিং মহিলা দাবা প্রতিযোগিতা’র তৃতীয় রাউন্ডের খেলা শেষে ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন। আড়াই পয়েন্ট নিয়ে ৪ খেলোয়াড় মিলিতভাবে দুইয়ে। এরা হলেন : আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও জান্নাতুল প্রীতি।


শুক্রবার (২৭ মার্চ) দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় খুশবু তাসনিয়া তারান্নুম অর্পাকে, নীলাভা রায়েনা হাসানকে, দিবা সিদরাতুল মুনতাহাকে হারান। এছাড়া ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ নাজমিন আক্তারকে, জিন্নাত আক্তার শাহনাজ মেহজাবিন ইসলামকে, ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার কনিকা ধরকে, জোয়েনা মেহবিশ অহনা দেকে, জারিন তাসনিম আলিসা হায়দারকে, নুশরাত হাসান নাবা তাবাসসুম সাদিয়া শাহজাহানকে, আছিয়া সুলতানা রেশমা আলমকে, আফসান আহলিয়াত কৃষ্টি ডোরিন সৌয়ারুপা হালদার ইন্দরাকে হারান।

ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো রানী হামিদের সাথে, জান্নাতুল প্রীতি ফিদেমাস্টার নাজরানা খানের সাথে ও ফাইরোজ জারিফা সায়িদা রিমঝিম বরসা শৈলীর সাথে ড্র করেন।

আরকে/প্রবা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা