× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবারও ভুটানের লিগে সাবিনারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ২২:৪৯ পিএম

এবারও ভুটানের লিগে সাবিনারা

২০২৫ সালে ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগে খেলেছিলেন বাংলাদেশের ১৫ ফুটবলার। চেলতি মৌসুমেও বাংলাদেশের একঝাঁক নারী ফুটবলার দেখা যাবে ভুটানের ঘরোয়া লিগে। এরই মধ্যে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে চুক্তি শুরু করেছে ভুটানের ক্লাবগুলো। গত মৌসুমে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলা অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীন এবার খেলবেন পারো এফসিতে। বৃহস্পতিবার ক্লাবটির সাথে চুক্তি সম্পন্ন করেছেন সাফ ফুটসাল চ্যাম্পিয়ন দলের এই ডিফেন্ডার। এ প্রসঙ্গে মাসুরা বলেন, ‘ক্লাবটির চুক্তিপত্রে সই করেছি। আরো কয়েকজন পারো এফসিতে যাবেন। গতবার ওই দলে খেলা মনিকা চাকমাও নাকি খেলা নিশ্চিত করেছেন।’

তবে মনিকা চাকমা বলেছেন, ‘পারো এফসি থেকে প্রস্তাব পেয়েছি। এর বেশি কিছু হয়নি। শুনেছি এপ্রিলের শেষের দিকে লিগ হবে।’

গত মৌসুমে পারোতে খেলেছিলেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এই ক্লাবটি সাবিনা, সুমাইয়া, মনিকা ও ঋতুপর্ণাকে এবারও পেতে চাইছে। তাদের নজরে বাংলাদেশের ৯ ফুটবলার। গোলরক্ষক রূপনা চাকমা, ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা ও সেন্টার ব্যাক কোহাতি কিসকুও রয়েছেন ক্লাবটিতে যোগ দেওয়ার অপেক্ষায়। তবে একটি সূত্র জানিয়েছে, ঋতুপর্ণার বিষয়টি এখনো ঝুলে আছে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায়।

গত মৌসুমে বাংলাদেশের ১৫ ফুটবলার খেলেছেন ভুটানের চার ক্লাবে। চ্যাম্পিয়ন হওয়া রয়েল থিম্পু কলেজে নাম লিখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার, স্বপ্না রানী, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা। এরমধ্যে আফঈদা ও স্বপ্না খেলেছিলেন ক্লাবটির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। থিম্পু সিটিতে সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র খেলেছিলেন।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা