× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামজারা এখন সিঙ্গাপুরে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ২২:৪৬ পিএম

হামজারা এখন সিঙ্গাপুরে

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে এখন সিঙ্গাপুরে রয়েছেন হামজা চৌধুরীরা। অ্যাওয়ে ম্যাচ খেলতে শুক্রবার (২৭ মার্চ) সকালে ভিয়েতনামের হ্যানয় থেকে সিঙ্গাপুর পৌঁছেছেন তারা। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ে এবার প্রথম হোম ম্যাচ খেলেছিল সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায়। ওই ম্যাচে বাংলাদেশ ১-২ গোলের ব্যবধানে হেরেছিল।

বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ হচ্ছে ৩১ মার্চ সেই সিঙ্গাপুর ম্যাচ দিয়ে। যদিও এই দেশটি ইতোমধ্যে এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। তাই সিঙ্গাপুর ও বাংলাদেশ ম্যাচ অনেকটাই নিয়মরক্ষার। এরপরও সিঙ্গাপুরকে বাংলাদেশ হারাতে পারলে র‌্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে এবং এশিয়া কাপ নিশ্চিত করা দলকে হারালে বাংলাদেশ ৮ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করতে পারবে। একই দিন অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে ভারত হংকংকে হারালে বাংলাদেশ ও হংকংয়ের সমান ৮ পয়েন্ট থাকবে।

সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে বৃহস্পতিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলে। ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আর কোনো গোল হজম করেনি।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা