× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লায়লা আলম দাবার শীর্ষে ১০ দাবাড়ু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ২২:৫০ পিএম

লায়লা আলম দাবার শীর্ষে ১০ দাবাড়ু

প্রবীণ দাবাড়ু বেগম লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘বেগম লায়লা আলম আন্তর্জাতিক ফিদে রেটিং মহিলা দাবা প্রতিযোগিতা’র দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ১০ দাবাড়ু দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এরা হলেন : আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা, ফিদেমাস্টার নাজরানা খান ইভা, তাসনিয়া তারান্নুম অর্পা, জান্নাতুল প্রীতি, রায়েনা হাসান ও সিদরাতুল মুনতাহা।


বৃহস্পতিবার (২৬ মার্চ) ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় নুশরাত ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দারকে, আফসান আহলিয়াত কৃষ্টি, ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, জান্নাতুল প্রীতি ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদকে, রায়েনা হাসান জিনাত আক্তার শাহনাজকে, ফিদেমাস্টার নাজরানা খান ইভা তাবাসসুম সাদিয়া শাহজাহানকে, ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী জারিন তাসনিমকে, ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা ফাইরোজ জারিফা সৈয়দাকে, রানী হামিদ আছিয়া সুলতানাকে ও তাসনিয়া তারান্নুম অর্পা ডারিন সোয়ারুপা হালদার ইন্দিরাকে হারান। সিদরাতুল মুনতাহা জারিন শুভা রুপন্তির বিরুদ্ধে ওয়াক ওভার পান।


প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ এক লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।


আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা