× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান কাপের ড্র স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ২২:৩৯ পিএম

এশিয়ান কাপের ড্র স্থগিত

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের ড্র স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী ১১ এপ্রিল সৌদি আরবের রিয়াদে এই ড্র অনুষ্ঠানের কথা ছিল। বিবৃতিতে এএফসি জানিয়েছে, 'ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিত করতেই' এই আয়োজনটি পিছিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই ড্রয়ের নতুন তারিখ জানানো হবে।

প্রায় এক মাস আগে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হয়েছে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনে। 

২৪ দলের এই মহাদেশীয় টুর্নামেন্টটি এবারই প্রথম আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। বাছাইপর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলো আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা