প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ২২:৩৪ পিএম
দেশের ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাবেক সহসভাপতি এবং আবাহনী হকি দলের ম্যানেজার জাকী আহমেদ রিপন (৬৩) আর নেই। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
রিপনের
মৃত্যুতে বাহফের সভাপতি ও সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। ফেডারেশনের পক্ষ থেকে এক
শোকবার্তায় মরহুমের বিদেহী রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর
সমবেদনা জানানো হয়েছে। এছাড়া শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং
মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আবাহনীর হয়ে খেলোয়াড়ি জীবন শেষে দলটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন রিপন। ক্লাবটির হকি কমিটির সেক্রেটারিও ছিলেন তিনি। রিপনের মৃত্যুতে ক্লাবের সাবেক খেলোয়াড়, সংগঠক ও বিভিন্ন ক্রীড়া সংগঠন শোক প্রকাশ করেছেন।
আরকে/প্রবা