প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ২২:২৪ পিএম
থাইল্যান্ডে অনুষ্ঠেয় পুরুষদের এশিয়ান গেমস হকি বাছাইপর্বের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে ভিসা জটিলতায় চূড়ান্ত প্রস্তুতির মাঝে দলটির দেশত্যাগ নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি। এদিকে নিরাপত্তাজনিত কারণে এশিয়ান হকি ফেডারেশন টুর্নামেন্টটি ওমান থেকে থাইল্যান্ডে সরিয়ে নেয়, যা আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ পুল বি-তে শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তানের সঙ্গে লড়বে। টুর্নামেন্টের শীর্ষ চার দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে।
স্কোয়াড
চূড়ান্ত হলেও দলের সফরের বিষয়টি এখন নির্ভর করছে সময়মতো ভিসা পাওয়ার ওপর। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল
হাসান জানান, ‘ইনশাআল্লাহ, ভিসা পেলে দল ৩১ মার্চ ব্যাংককে যাবে। আমরা ১ এপ্রিল একটি
প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও চেষ্টা করছি, এটি হয়তো দুই-কোয়ার্টারের ম্যাচ হতে পারে। যেহেতু
সব দলই মোটামুটি কাছাকাছি সময়ে পৌঁছাবে, তাই আমরা বিষয়টি নিয়ে চেষ্টা চালাচ্ছি।’
শেষ
মুহূর্তে ভেন্যু পরিবর্তনের কারণে লজিস্টিক বিষয়গুলো গুছিয়ে নিতে দলগুলোকে বেশ বেগ
পেতে হচ্ছে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়েছে, কারণ হাতে সময় খুব কম এবং
মাঝখানে ছুটির কারণে কাজে ব্যাঘাত ঘটেছে। রিয়াজুল যোগ করেন, ‘শেষ মুহূর্তে সবকিছু বদলে
গেছে- টিকিট, ভিসা, সবকিছু নিয়েই একটা সমস্যা তৈরি হয়েছে। আমরা ইতোমধ্যে আবেদন করেছি,
তবে এখনও ভিসা হাতে পাইনি। ঈদের ছুটি এবং অন্যান্য বন্ধের কারণে আমাদের হাতে কার্য
দিবস বলতে কেবল দুই দিন (রোববার ও সোমবার) বাকি আছে।’
জাতীয়
ক্যাম্পের ধারাবাহিকতা বজায় রেখেই স্কোয়াড গঠন করা হয়েছে, যেখানে দলকে নেতৃত্ব দেবেন
ফজলে হোসেন রাব্বি। তবে স্কোয়াডে সবুজের অনুপস্থিতি সবার নজর কেড়েছে, বিশেষ করে তার
সা¤প্রতিক মাঠের বাইরের বিতর্কের কারণে।
এই
আসরের শীর্ষ ৪ দল সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ
জাতীয় দলের কোচ আশিকুজ্জামান বলেছেন, ‘আমাদের প্রস্তুতি চলছে ভালোভাবে। বাংলাদেশ এই
টুর্নামেন্টে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়। আমরা এবারও ভালো ফলাফলের লক্ষ্যে টুর্নামেন্টে
যাবো।’
জাতীয়
হকি দলের প্রাথমিক স্কোয়াড এখন ২৬ জনের। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোহানুর
রহমান সবুজ শৃঙ্খলাজনিত ঘটনায় ক্যাম্প ত্যাগ করেছেন।
জাতীয়
হকি দল : বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ,
আশরাফুল ইসলাম, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, খালেদ মাহমুদ রাকিন,
ফজলে হোসেন রাব্বি (অধিনায়ক), আল নাহিয়ান শুভ, মেহরাব হাসান সামিন, রোমান সরকার, আবেদ
উদ্দিন, শাহিদুর রহমান সাজু, ওবায়দুল হোসেন জয়, মো. আবদুল্লাহ, দ্বীন ইসলাম ইমন, রাকিবুল
হাসান রকি ও পুষ্কর খিসা মিমো।
আরকে/প্রবা