× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ শহরকে যা উপহার দিলেন হালান্ড …

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ২২:১৭ পিএম

নিজ শহরকে যা উপহার দিলেন হালান্ড …

মাঠে তার পায়ের জাদু প্রতিপক্ষ রক্ষণভাগকে কাঁপিয়ে দেয় নিয়মিত। তবে এবার আর্লিং হালান্ড খবরের শিরোনাম হলেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। ফুটবল মাঠের গোল উৎসব ছাপিয়ে এবার তিনি নিজ দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় বড় এক ভূমিকা নিলেন। নরওয়ের ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা এই স্ট্রাইকার ষোড়শ শতাব্দীর একটি দুর্লভ ভাইকিং সাগা (ইতিহাসের বীরত্বগাথা) বই কিনে দান করেছেন নিজের শৈশবের শহর ব্রাইনের পাবলিক লাইব্রেরিতে।

গত ডিসেম্বরে হালান্ড এবং তার বাবা আলফ-ইঙ্গে হালান্ড মিলে প্রায় ১.৩ মিলিয়ন নরওয়েজিয় ক্রাউন (প্রায় ১ লাখ পাউন্ড বা দেড় কোটি টাকার বেশি) দিয়ে বইটি কেনেন। এটি নরওয়ের ইতিহাসে কোনো বই বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যের রেকর্ড। ১৫৯৪ সালে মুদ্রিত এই বইটি মূলত ত্রয়োদশ শতাব্দীর প্রখ্যাত ইতিহাসবিদ স্নোরি স্টার্লুসন-এর কাজ। যেখানে মধ্যযুগীয় ভাইকিং রাজা, রানি এবং সাধারণ যোদ্ধাদের বীরত্বগাথা বর্ণিত হয়েছে।

জন্মসূত্রে ব্রিটিশ হলেও নরওয়ের কৃষ্টি ও সংস্কৃতির প্রতি হালান্ডের এই টান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। ফুটবলীয় দক্ষতার পাশাপাশি নিজের শেকড়কে সম্মান জানানোর এই মানসিকতা তাঁকে অন্য উচ্চতায় নিয়ে গেল।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা