× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগম লায়লা আলম আন্তর্জাতিক দাবা শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ২২:১৩ পিএম

বেগম লায়লা আলম আন্তর্জাতিক দাবা শুরু

প্রবীণ দাবাড়ু বেগম লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘বেগম লায়লা আলম আন্তর্জাতিক ফিদে রেটিং মহিলা দাবা প্রতিযোগিতা’র খেলা আজ বুধবার (২৫ মার্চ) থেকে ফেডারেশনের দাবা ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।

এক আন্তর্জাতিক মাস্টার, দুই ফিদেমাস্টার ও ৫ ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ৩৯ দাবাড়ু এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।


আজ প্রথম রাউন্ডের খেলা শেষে ১৯ খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন। এরা হলেন : ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, জিনাত আক্তার শাহনাজ, ফিদেমাস্টার নাজরানা খান ইভা, ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান দিবা, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, তাসনিয়া তারান্নুম অর্পা, ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার, অহনা দে, জান্নাতুল প্রীতি, রায়েনা হাসান, ডোরিন সোয়ারুপা হালদার ইন্দ্রনী, জারিন তাসনিম, তাবাসসুম সাদিয়া শাহজাহান, আছিয়া সুলতানা, ফাইরোজ জারিফা সৈয়দা ও সিদরাতুল মুনতাহা।

আজ প্রথম রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো আফসান আলিয়াদ কৃষ্টিকে, ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু নিজুম বান্দকে, ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ মাহজাবিন ইসলামকে, জিনাত আক্তার শাহনাজ কনিকা ধরকে, ফিদেমাস্টার নাজরানা খান ইভা নাজমিন আক্তারকে, ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী নুশরাত হাসান নাবাকে, ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা জোয়েনা মেহবিশকে, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ রিমঝিল বর্ষা শৈলীকে, তাসনিয়া তারান্নুম অর্পা আলিসা হায়দারকে, ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার নুর নাহার বেগমকে, অহনা দে রেশমা আলমকে, জান্নাতুল প্রীতি কৌমুদি নার্গিসকে, রায়েনা হাসান অরুন্ধুতি কথাকে, জারিন তাসনিম কারাবি ধরকে. তাবাসসুম সাদিয়া শাহজাহান মুবুসিসরা তাসনিম তনিমাকে, আছিয়া সুলতানা সানজিদা খানম মিতুলকে, ফাইরোজ জারিফা সৈয়দা ফিরোজা সুলতানাকে ও সিদরাতুল মুনতাহা তানিশা সিদ্দিকীকে হারান।


ডোরিন সোয়ারুপা হালদার ইন্দ্রাণী ঠাকুর জানিয়া হকের বিরুদ্ধে ওয়াক ওভার পান। প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ এক লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।

দ্বিতীয় রাউন্ডের খেলা কাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা থেকে একই স্থানে শুরু হবে।  

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা