× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাসেলের জার্সিকে অবসরে পাঠাল কেকেআর

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ২২:০০ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

রাসেলের জার্সিকে অবসরে পাঠাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর কেউ কখনো ১২ নম্বর জার্সি পরে মাঠে নামবেন না। দলটির কিংবদন্তি অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সম্মানে এই জার্সি স্থায়ীভাবে তুলে রাখার (অবসর) সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (২৪ মার্চ) ‘নাইটস আনপ্লাগড ৩.০’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

গত বছরের ৩০ নভেম্বর আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন রাসেল। কলকাতার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে তিনি দলটিকে দুবার (২০১৪ ও ২০২৪) শিরোপা জিতিয়েছেন। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে, দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে তরুণদের ব্যাটিং ঝালিয়ে নিতে কাজ করবেন এই ক্যারিবিয়ান তারকা।


২০১৪ সালে কলকাতায় যোগ দেওয়ার পর থেকেই রাসেল হয়ে ওঠেন দলটির প্রাণভোমরা। কলকাতার হয়ে ১৩৩ ম্যাচে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ২,৫৯৩ রান করেছেন।

বল হাতেও ছিলেন কার্যকর; সুনীল নারাইনের পর কলকাতার দ্বিতীয় বোলার হিসেবে ১০০-এর বেশি (১২২টি) উইকেট নিয়েছেন রাসেল। ২০১৫ ও ২০১৯ সালে হন আইপিএলের সেরা খেলোয়াড়। তবে সর্বশেষ মৌসুমে সেরাটা দিতে পারেননি রাসেল। ১০ ইনিংসে রান করেছিলেন মাত্র ১৬৭, উইকেট নিয়েছিলেন ৮টি।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা