প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ২১:৪৯ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬ ২১:৫০ পিএম
জাতীয় শিক্ষাক্রমে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১) হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস
আদেশে বলা হয়, সারা দেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ এবং বাস্তবায়নের জন্য
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটির প্রথম সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর
সভাপতিত্বে গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে
ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস ও সাঁতারকে জাতীয়
শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে
আরও বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সাতটি ইভেন্ট পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত
করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
আরকে/প্রবা