× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ আরচারিতে সোনা জয়ের হাতছানি বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ২১:৪৬ পিএম

এশিয়া কাপ আরচারিতে সোনা জয়ের হাতছানি বাংলাদেশের

২০২১ সালে চীনের গুয়াংজুতে এশিয়া কাপ আরচারি লেগ ওয়ানের ফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে সোনা জেতা হয়নি সেবার। সন্তুষ্ট থাকতে হয়েছিল রুপা জিতে। পাঁচ বছর পর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ আরচারিতে বুধবার (২৫ মার্চ) আবারও রুপা নিশ্চিত করল বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল। ফাইনালে ভিয়েতনামকে হারাতে পারলে মিটতে পারে সোনার আক্ষেপও।

বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল মালয়েশিয়াকে হারিয়ে। বুধবার সেমিফাইনালে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের দল হারায় ভুটানকে। সমানতালের ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশের জয় ২৩২-২২৮ স্কোরে। তাতেই নিশ্চিত হয় ফাইনাল আর অন্তত রুপার পদক।


বাংলাদেশের নারী দল অবশ্য ১ পয়েন্টের ব্যবধানে শেষ আটে হেরে গেছে থাইল্যান্ডের কাছে। বন্যা আক্তার, ঝুমা আক্তার, কুলসুম আক্তাররা ২৩০-২২৯ পয়েন্টে হারায় ছিটকে যান পদকের লড়াই থেকে। রিকার্ভ পুরুষ দলের আবদুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহারা শেষ আটে ৬-০ স্কোরে হেরে যান কাজাখস্তানের কাছে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা