× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালিয়ান লিগে সবচেয়ে দামি ফুটবলার লাউতারো

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ২১:৩৩ পিএম

ইতালিয়ান লিগে সবচেয়ে দামি ফুটবলার লাউতারো

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, আর্জেন্টাইন ফুটবলাররাও রুদ্ররূপে ফিরছেন। সব লিগেই জাতীয় দলের ফুটবলাররা সুসময় পার করছেন। জুলিয়ান আলভারেজের পাশাপাশি দারুণ ছন্দে রয়েছেন আরেক স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ-ও।

চলতি মৌসুমে ইন্টার মিলানের হয়ে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট লাউতারোর। সব মিলিয়ে ২২ গোলে রেখেছেন অবদান। এর মধ্যে সিরি-আতে ২৫ ম্যাচে ১৪ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। ইতালিয়ান লিগে ২০২৫-২৬ মৌসুমে তার চেয়ে বেশি গোল নেই আর কারোর। 

স্পেশালাইজড ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের সবশেষ হিসেব অনুযায়ী, উজ্জ্বল পারফরম্যান্সে লাউতারো এখন ইতালিয়ান লিগের সবচেয়ে দামি ফুটবলারও। এই আর্জেন্টাইন স্ট্রাইকারের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ৮৫ মিলিয়ন ইউরো।

সবচেয়ে দামি খেলোয়াড়দের শীর্ষ ত্রিশে লাউতারের পরে রয়েছেন জুভেন্টাসের কেনান ইয়িলদিজ। এই তুর্কি উইঙ্গারের বাজারমূল্য ৭৫ মিলিয়ন ইউরো। ৭০ মিলিয়ন তিন নম্বরে থাকা লাউতারোর সতীর্থ আলেসান্দ্রো বাস্তোনি।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা