× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থাইল্যান্ডে আরচারি টুর্নামেন্টে বাংলাদেশের শুভসূচনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২২:৩৯ পিএম

থাইল্যান্ডে আরচারি টুর্নামেন্টে বাংলাদেশের শুভসূচনা

থাইল্যান্ডে চলছে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি টুর্নামেন্ট। যেখানে অংশ নিয়েছেন ২০ দেশের ১৯৪ তীরন্দাজ। প্রতিযোগিতার কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের আরচাররা।   

এই আসরে অস্ট্রেলিয়ার তিন আরচারকে হারিয়ে নজর কেড়েছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা ও কুলসুম আক্তার মনি।

কম্পাউন্ড নারী এককে এলিমিনেশন রাউন্ডের ১/২৪ ধাপে মনি ও বন্যা আক্তার বাই পেয়ে সরাসরি ১/১৬-এ ওঠেন। অন্যদিকে জোমা আক্তার ১৩৫-১৩৭ ব্যবধানে হংকংয়ের প্রতিপক্ষের কাছে হেরে যান। ১/১৬ ধাপে মনি ১৪৬-১৪১ ব্যবধানে অস্ট্রেলিয়ার রেন্ডেল এলিজাবেথকে হারিয়ে শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনালে (১/৮) ওঠেন। তবে বন্যা ১৪৫-১৪৬ ব্যবধানে ভারতের সালভে তেজাল রাজেন্দ্রর কাছে হেরে বিদায় নেন।

রিকার্ভ পুরুষ এককে ১/২৪ ধাপে রাকিব বাই পেয়ে ১/১৬-এ ওঠেন। রামকৃষ্ণ ৬-২ সেটে থাইল্যান্ডের প্রতিপক্ষকে এবং আলিফ ৬-০ সেটে হংকংয়ের প্রতিপক্ষকে হারিয়ে একই ধাপে জায়গা করে নেন।

১/১৬ ধাপে বাংলাদেশের তিন আরচারই দারুণ পারফরম্যান্স দেখান। রাকিব ৬-০ সেটে স্লোভেনিয়ার দেজান ফ্যাবচিককে, রামকৃষ্ণ ৬-২ সেটে অস্ট্রেলিয়ার জ্যাকশন ক্রিস্টোফারকে এবং আলিফ ৭-১ সেটে অস্ট্রেলিয়ার তিয়াক রিয়ানকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন।

দলগত ইভেন্টেও ছিল বাংলাদেশের লড়াই। কম্পাউন্ড নারী দল (বন্যা, কুলসুম ও জোমা) ২১৬০-এর মধ্যে ২০৪৬ স্কোর করে পঞ্চম হন। আর রিকার্ভ পুরুষ দল (রাকিব, আলিফ ও রামকৃষ্ণ) ১৯৫৯ স্কোর করে ষষ্ঠ স্থান অর্জন করে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা