× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ঘুড়ি উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২২:৩৫ পিএম

ঢাকায় ঘুড়ি উৎসব

ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটির উদ্যোগে ক্লাব সদস্য ও পরিবারবর্গ, বিশেষ করে শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে ৩ দিনব্যাপী ঘুড়ি উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। 

উৎসাহ উদ্দীপনার সঙ্গে ২১-২৩ মার্চ পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়। ক্লাব সংলগ্ন খোলা মাঠে প্রতি দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ঘুড়ি উৎসব চলে।

ঘুড়ি উৎসব সফলভাবে সম্পন্ন করার জন্য ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ নির্বাহী কমিটি ও সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘বর্তমানে ঢাকা শহরের জায়গা ও মাঠ সল্পতার কারণে শিশু-কিশোরেরা আউটডোর খেলাধুলা ও বিনোদনের প্রতি আগ্রহ হারাচ্ছে। ফলে তারা সুস্থ বিনোদন হতে বঞ্চিত হচ্ছে। ঢাকা বোট ক্লাবের সদস্যদের জন্য নিয়মিত এ ধরনের উৎসব আয়োজন করে শিশু-কিশোরদের বিনোদনে সহায়ক ভূমিকা পালন করবে।’ পাশাপাশি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

ঘুড়ি উৎসবে ক্লাবের প্রেসিডেন্ট ইনচার্জ নকিব সরকার অপু উপস্থিত ছিলেন। নির্বাহী কমিটির অন্যান্যদের মধ্যে সৈয়দ আবু সোলাইমান (রানা), আব্দুস সবুর খান, জেসমুল হুদা মেহেদী অপু, খালেদা আক্তার জাহান, আতিকুর রহমান, মির্জা অনিক ইসলাম, আসমা আজিজ, আলীম আল কাজী তুহিন ও মনির হোসেন ইমন প্রমুখ ঘুড়ি উৎসবে উপস্থিত থেকে সদস্য ও শিশু-কিশোরদের উৎসাহ প্রদান করেন।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা