প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২২:১৯ পিএম
প্রবীণ দাবা খেলোয়াড় বেগম লায়লা আলমের
পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বেগম লায়লা আলম আন্তর্জাতিক ফিদে রেটিং
মহিলা দাবা প্রতিযোগিতার খেলা কাল বুধবার (২৫ মার্চ) বেলা ৩টা থেকে দাবা ক্রীড়া কক্ষে শুরু হবে।
সব মহিলা ও বালিকা দাবা খেলোয়াড়দের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে
আগ্রহী খেলোয়াড়রা বুধবার দুপুর ২টার মধ্যে দাবা ক্রীড়া কক্ষে ২০০ টাকা এন্ট্রি ফিসহ
নাম জমা দিতে পারবেন। এ প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে
এবং বিজয়ীদের নগদ এক লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
আরকে/প্রবা