× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবাইকে ঈদের শুভেচ্ছা সাকিবের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ২১:৫৭ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৬ ২১:৫৮ পিএম

সবাইকে ঈদের শুভেচ্ছা সাকিবের

ঈদুল ফিতরকে সামনে রেখে ভক্ত-সমর্থকদের উদ্দেশে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক ভিডিও বার্তায় তিনি সবার সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

নিউইয়র্ক ভিত্তিক এক গণমাধ্যমকে দেওয়া সেই বার্তায় সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।’ পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আশাকরি সবার রমজান মাস ভালোভাবে কেটেছে, সিয়াম সাধনার মাধ্যমে কেটেছে। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ঈদ মোবারক।’

জাতীয় দলের বাইরে থাকলেও বরাবরই আলোচনায় সাকিব। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর তার দেশে আসার সম্ভাবনা জোরালো হয়। নানান সময়ে এটা নিয়ে আলোচনাও হয়। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে এই অলরাউন্ডারের খেলার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। তবে সামনে নিউজিল্যান্ড সিরিজকে ঘিরেও সম্ভাবনা তৈরি হয়েছে। 

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা