প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ২১:৫৫ পিএম
ফিনালিসিমা বাতিলের পর একধরনের অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সূচি। সমর্থকদের মনে প্রশ্ন ছিল-আন্তর্জাতিক বিরতিতে তবে কি মাঠেই নামবে না দলটি? অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
সংস্থাটি
নিশ্চিত করেছে, ৩১ মার্চ প্রীতি ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল।
মূলত ২৭ মার্চ কাতারের দোহায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার
মধ্যে ‘ফিনালিসিমা’ হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজন-বিশেষ
করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইয়েলের হামলার পর নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়।
এর প্রভাব পড়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে, ফলে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়। একই
কারণে ৩১ মার্চ কাতারের বিপক্ষে নির্ধারিত আরেকটি ম্যাচও আর আয়োজন করা যাচ্ছে না।
এএফএ
জানিয়েছে, এখন দলটি আর্জেন্টিনাতেই অবস্থান করবে। কোচ লিওনেল স্কালোনির অধীনে এক সপ্তাহের
নিবিড় অনুশীলনের পর গুয়াতেমালার বিপক্ষে এই প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা।
আসন্ন
ফিফা বিশ্বকাপের আগে নিজেদের মাটিতে এটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার শেষ ম্যাচ। তবে ম্যাচের
ভেন্যু ও চূড়ান্ত স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি-শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে
এএফএ।
আরকে/প্রবা