প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ২১:৫১ পিএম
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, এমপি গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মির্জা
আব্বাসের আশু রোগমুক্তি কামনায় মোহামেডান বুধবার (১৮ মার্চ) বাদ জোহর মতিঝিলের ক্লাব প্রাঙ্গণে
দোয়া মাহফিলের আয়োজন করে। আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রীড়াঙ্গনের
দীর্ঘদিনের পরিচিত মুখ মির্জা আব্বাস গত ১১ মার্চ অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে
ভর্তি হন। সেখানে দুটি অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ সকালে তাকে এয়ার
অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
উল্লেখ্য,
১৯৯১ সালে তিনি সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। ক্রীড়াক্ষেত্রে
তার দীর্ঘ অবদানকে শ্রদ্ধা জানিয়েই মোহামেডান ক্লাব এই প্রার্থনার আয়োজন করে।
আরকে/প্রবা