× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঠমান্ডুতে আন্তর্জাতিক জুডোতে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ২০:৫১ পিএম

কাঠমান্ডুতে আন্তর্জাতিক জুডোতে বাংলাদেশ

নেপাল ক্রীড়া ফেডারেশনের আওতাধীন জাতীয় জুডো সংঘের উদ্যোগে আগামী ১৯-২৩ মার্চ পর্যন্ত নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর কাঠমান্ডুর নয়া বাজারের বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই প্রতিযোগিতায় নেপালের বিভিন্ন প্রদেশ, জেলা, ক্লাব, স্কুল ও জুডো খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও ভুটানের মোট ৩০০ জুডোকা অংশগ্রহণ করবেন। পুরুষ ও নারী উভয় বিভাগে বিভিন্ন ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকের পাশাপাশি সনদপত্র প্রদান করা হবে। এ ছাড়া ক্যাডেট ও জুনিয়র উভয় গ্রুপে পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলকে যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার রুপি; সেরা দুই নারী ও দুই পুরুষ খেলোয়াড়কে জনপ্রতি ৫ হাজার রুপি পুরস্কার দেওয়া হবে।

অংশগ্রহণকারী খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য ৫ লাখ রুপির বীমা করা হয়েছে। তাদের থাকা, খাওয়া ও যাতায়াতের ব্যবস্থা আয়োজক কমিটিই করবে। পুরো প্রতিযোগিতাটি সম্পন্ন করতে প্রায় ৩১ লাখ রুপি খরচ হবে।

বাংলাদেশ জুডো দল : উসাচিং মারমা বিজয়, আব্দুল হামিদ শাহরিয়ার, রেমি হাসি, আজিজা আলিয়া লিয়ন, শাহীন আহমেদ, ফাবিহা বুশরা, আবু বকর সিদ্দিক (কোচ), ড. লুৎফর রহমান (ম্যানেজার), আল আমিন সবুজ (টিম অফিসিয়াল)।

 আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা