প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ২০:৫১ পিএম
নেপাল ক্রীড়া ফেডারেশনের আওতাধীন জাতীয় জুডো সংঘের উদ্যোগে আগামী ১৯-২৩ মার্চ পর্যন্ত নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর কাঠমান্ডুর নয়া বাজারের বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই
প্রতিযোগিতায় নেপালের বিভিন্ন প্রদেশ, জেলা, ক্লাব, স্কুল ও জুডো খেলোয়াড়দের পাশাপাশি
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মোট ৩০০ জুডোকা অংশগ্রহণ করবেন। পুরুষ ও নারী উভয় বিভাগে
বিভিন্ন ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ
পদকের পাশাপাশি সনদপত্র প্রদান করা হবে। এ ছাড়া ক্যাডেট ও জুনিয়র উভয় গ্রুপে পুরস্কার
হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলকে যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৫
হাজার রুপি; সেরা দুই নারী ও দুই পুরুষ খেলোয়াড়কে জনপ্রতি ৫ হাজার রুপি পুরস্কার
দেওয়া হবে।
অংশগ্রহণকারী
খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য ৫ লাখ রুপির বীমা করা হয়েছে। তাদের থাকা, খাওয়া ও
যাতায়াতের ব্যবস্থা আয়োজক কমিটিই করবে। পুরো প্রতিযোগিতাটি সম্পন্ন করতে প্রায় ৩১
লাখ রুপি খরচ হবে।
বাংলাদেশ
জুডো দল : উসাচিং মারমা বিজয়, আব্দুল হামিদ
শাহরিয়ার, রেমি হাসি, আজিজা আলিয়া লিয়ন, শাহীন আহমেদ, ফাবিহা বুশরা, আবু বকর সিদ্দিক
(কোচ), ড. লুৎফর রহমান (ম্যানেজার), আল আমিন সবুজ (টিম অফিসিয়াল)।
আরকে/প্রবা