× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দাবার রানী’ রানী হামিদের ইনজুরি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ২০:৪৬ পিএম

‘দাবার রানী’ রানী হামিদের ইনজুরি

‘প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমার আম্মা খুবই অসুস্থ। আহত হয়েছিলেন। পায়ে প্লাস্টার করা হয়েছে। সবাই একটু দোয়া করবেন আম্মার জন্য যাতে উনি সুস্থ হয়ে উঠতে পারেন। হঠাৎ করেই একটা আঘাত পেয়েছেন সিঁড়ি দিয়ে নামার সময়।’ মঙ্গলবার (১৭ মার্চ) নিজের ফেসবুকে এমনই একটি ভিডিওবার্তা দেন সাবেক ও কিংবদন্তী ফুটবলার কায়সার হামিদ। ভিডিওতে তিনি তার মা আরক কিংবদন্তী ক্রীড়াবিদ ও ‘দাবার রানী’ খ্যাত রানী হামিদের ইনজুরির কথা উল্লেখ করেন।


 মঙ্গলবার রানী হামিদ গাড়িতে ওঠার সময় পা পিছলে পড়ে যান। এ সময় তিনি আহত হন। রাণী হামিদ। ৮২ বছর বয়সেও নিয়মিত খেলছেন, আর চ্যাম্পিয়নও হচ্ছেন। গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত মহিলা দাবা লিগে তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে লিগে অংশ নেন আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ।
১৯৮৫ সালে তিনি আন্তর্জাতিক মাস্টার খেতাব পান।জাতীয় চ্যাম্পিয়ন হন ২০বার। ব্রিটিশ মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৭ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে এনে দিয়েছিলেন স্বর্ণপদক। বাংলাদেশের দাবাকে বিশ্ব-দরবারে প্রতিষ্ঠিত করার পুরোধায় রয়েছেন রানী হামিদ।


আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা