× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসপিএল দাবায় সুব্রত চ্যাম্পিয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ২০:৪৩ পিএম

এসএসপিএল দাবায় সুব্রত চ্যাম্পিয়ন

স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও ঢাকা চেস একাডেমির আয়োজনে এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। সুব্রত ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হন রানারআপ। ৭ পয়েন্ট অর্জন করেন তিন দাবাড়ু। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় তৃতীয় হন।


বিশেষ পুরস্কার পান যথাক্রমে রায়ান রশিদ মুগ্ধ, টিপু সুলতান, আয়েশা সুলতানা, ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, আজরাফ আনান, সাফায়েত কিবরিয়া আজান, রিদয় আহামেদ ও দেলোয়ার হোসেন।   


মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে নবম ও শেষ রাউন্ডের খেলায় সুব্রত ফিদেমাস্টার জাভেদের সাথে, মনন ফিদেমাস্টার সাকলাইনের সাথে, জাবেদ ক্যান্ডিডেট মাস্টার হানিফের সাথে ও মুগ্ধ ফিদেমাস্টার নাইমের সাথে ড্র করেন। ফাহাদ ফিদেমাস্টার তাহসিনকে, অনত মোহাম্মদ শাকিলকে, ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু হৃষিন তালুকদারকে, আফনান ফিদেমাস্টার শরীফ হোসেনকে ও সাচ্চু এনায়েত হোসেনকে হারান।


খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ এবং স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল আমিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরবর্তীতে অন্যান্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। বিজয়ীদের মোট চার লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। যার মধ্যে সুব্রত এক লাখ, ফাহাদ ৬০ হাজার ও মনন ৪০  হাজার টাকা লাভ করেন।  

আরকে/প্রবা 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা