× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালের লিগে ‘এসএ সেভেন’সানজিদা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ২০:৩৮ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৬ ২২:৫৭ পিএম

সানজিদা আক্তারের তিনটি ছবি এআই-এর মাধ্যমে জোড়া দিয়ে তৈরি করা হয়েছে

সানজিদা আক্তারের তিনটি ছবি এআই-এর মাধ্যমে জোড়া দিয়ে তৈরি করা হয়েছে

নেপালের নারী ফুটবল লিগ খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা-সুদর্শনা ফুটবলার সানজিদা আক্তার। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে তিনি বিমানযোগে কাঠমান্ডুর উদ্দেশে দেশ ত্যাগ করেন। ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে খেলবেন বাংলাদেশের এই রাইট উইঙ্গার।

সানজিদার ক্লাবের কাল ম্যাচ রয়েছে। তবে এই ম্যাচে সানজিদার খেলা নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বুধবার হয়তো নাও খেলা হতে পারে। আরো কয়েকটি ম্যাচ রয়েছে। আশাকরি নিজে ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।’

বাংলাদেশের নারী ফুটবলাররা ভারত ও ভুটানের লিগে খেলেছেন। নেপালের লিগে খেলা হয়নি। এ নিয়ে সানজিদা বলেন, ‘ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। ভুটানের চেয়ে নেপাল লিগের পারিশ্রমিক একটু বেশি।’

সানজিদা বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় আর দলে ডাক পান না। ঘরোয়া ও বিভিন্ন লিগ খেলাই এখন তার ভরসা। 

বাংলাদেশের নারী ফুটবলের পোস্টারগার্ল এবং ‘এসএ সেভেন’ বলা হয় যাকে, সেই সানজিদা ২০২৪ সালে মাঠ মাতান ইন্ডিয়ান ওমেন্স লিগে। ইস্ট বেঙ্গলের ইতিহাসের প্রথম বিদেশী নারী ফুটবলার হিসেবে অভিষেক ম্যাচে করেন দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল।

ছোটবেলা থেকেই সানজিদা মোটামুটি সব ধরনের খেলাধুলাতেই পারদর্শী ছিলেন। যখন প্রাইমারি স্কুলে পড়েন, তখন স্কুলের মফিজ স্যার সানজিদাকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করেন। ওই সময় বঙ্গমাতা স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয় দেশব্যাপী। প্রতিটি স্কুলেরই সেই টুর্নামেন্ট খেলা বাধ্যতামূলক ছিল। তখন মফিজ স্যার জানান, সানজিদাদের স্কুলও এই টুর্নামেন্টে খেলবে। আর স্কুলের ফুটবল দলে সানজিদাকেও খেলতে হবে। কিন্তু শুরুতে সানজিদার আগ্রহ ছিল না। কারণ পরিবারের বাধা-আপত্তি। এজন্য অনুশীলন থেকে পালিয়ে চলে যেতেন! কিন্তু মফিজ স্যারের কাছে ধরা পড়ে যান, শাস্তিও পান। শাস্তির ভয়ে শেষ পর্যন্ত অনুশীলনে থাকেন।

সানজিদা শুরুটা করেন প্রথমে ইউনিয়ন, তারপর উপজেলা, তারপর বিভাগ, সবশেষে পুরো বাংলাদেশ নিয়ে। তবে শুরুতে খেলার সময় এলাকাবাসীদের অনেকেই কটু কথা বলতো। পরে যখন সফলতা পান, তখন তারাই সানজিদাকে নিয়ে গর্ব করেছে। সেই সানজিদা এখন বিদ্রোহের কারণে জাতীয় দলে নেই, তবে ডাক পেয়েছেন নেপালের লিগে খেলার। দেখা যাক, সেখানে কেমন খেলেন তিনি।

আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা