প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ২২:৪৭ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬ ২২:৪৮ পিএম
কাতালান ক্লাব বার্সেলোনার সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন হোয়ান লাপোর্তা। প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে হারিয়ে ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকছেন ৬৩ বছর বয়সী এই কর্মকর্তা।
রবিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে ক্লাব সদস্যদের প্রায় ৪২ শতাংশ ভোট দেন, যার সংখ্যা ছিল ৪৮ হাজার
৪৮০। এতে ৬৮ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন লাপোর্তা। অন্যদিকে ভিক্টর ফন্ট পান ২৯
দশমিক ৭৮ শতাংশ ভোট।
লাপোর্তা
এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত বার্সেলোনার সভাপতি ছিলেন। সেই সময়টিকে ক্লাবের
অন্যতম সোনালি যুগ হিসেবে ধরা হয়। পেপ গার্দিওলার অধীনে ২০০৯ সালে ঐতিহাসিক ট্রেবল
জিতেছিল দলটি। তার নেতৃত্বে বার্সেলোনা ২০২৩ ও ২০২৫ সালে লা লিগা শিরোপা জেতে। পাশাপাশি
গত মৌসুমে দীর্ঘ বিরতির পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছায় দলটি।
লাপোর্তার প্রথম মেয়াদে ব্রাজিলিয়ান তারকা রোনালদিনিয়োর আগমন, লিওনেল মেসির উত্থান এবং ২০০৬ ও ২০০৯ সালে দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের মতো স্মরণীয় মুহূর্ত দেখেছিল বার্সেলোনা।
আরকে/প্রবা