× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের বার্সার সভাপতি লাপোর্তা

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ২২:৪৭ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৬ ২২:৪৮ পিএম

ফের বার্সার সভাপতি লাপোর্তা

কাতালান ক্লাব বার্সেলোনার সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন হোয়ান লাপোর্তা। প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে হারিয়ে ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকছেন ৬৩ বছর বয়সী এই কর্মকর্তা।

রবিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে ক্লাব সদস্যদের প্রায় ৪২ শতাংশ ভোট দেন, যার সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৮০। এতে ৬৮ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন লাপোর্তা। অন্যদিকে ভিক্টর ফন্ট পান ২৯ দশমিক ৭৮ শতাংশ ভোট।

লাপোর্তা এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত বার্সেলোনার সভাপতি ছিলেন। সেই সময়টিকে ক্লাবের অন্যতম সোনালি যুগ হিসেবে ধরা হয়। পেপ গার্দিওলার অধীনে ২০০৯ সালে ঐতিহাসিক ট্রেবল জিতেছিল দলটি। তার নেতৃত্বে বার্সেলোনা ২০২৩ ও ২০২৫ সালে লা লিগা শিরোপা জেতে। পাশাপাশি গত মৌসুমে দীর্ঘ বিরতির পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছায় দলটি।


লাপোর্তার প্রথম মেয়াদে ব্রাজিলিয়ান তারকা রোনালদিনিয়োর আগমন, লিওনেল মেসির উত্থান এবং ২০০৬ ও ২০০৯ সালে দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের মতো স্মরণীয় মুহূর্ত দেখেছিল বার্সেলোনা।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা