প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ২২:৪২ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬ ২২:৪৩ পিএম
অস্ট্রেলিয়ার
অ্যাডিলেড অ্যান্ড সাবআরবান অ্যাসোসিয়েশন ক্রিকেটে গত শনিবার (১৪ মার্চ) ঘটেছে এক চমকপ্রদ ঘটনা।
করোম্যান্ডেল ভ্যালির হয়ে মরফেটভিল পার্কের বিপক্ষে ওপেনিং জুটিতে অবিচ্ছিন্ন ৫৯০ রান
করেন বাবা ড্যারেন চিক ও তার ছেলে স্যাম চিক।
৪০ ওভারের এই ম্যাচে ইনিংসের শুরুতে বাবা
ড্যারেন কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ
নিজের হাতে তুলে নেন ছেলে স্যাম। ইনিংস শেষে স্যাম চিক অপরাজিত থাকেন ৪০২ রানে। ১৩২
বলের এই বিধ্বংসী ইনিংসে তিনি হাঁকান ৪২টি ছক্কা ও ৩০টি চার। বাবা ড্যারেনও কম যাননি।
ষাটোর্ধ্বদের ক্রিকেটে নিয়মিত খেলা ড্যারেন ১০৮ বলে ১৭৫ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত
৪০ ওভার শেষে করোমন্ডেল ভ্যালির সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৫৯০ রান।
বাবা-ছেলের জুটির ব্যাটিং যে কতটা দুর্দান্ত ছিল, সেটি বোঝা যাবে রান তাড়ায় নামা মরফেটভিল পার্কের ইনিংসে তাকালে। ৫৯০ রান তাড়ায় পুরো ৪০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রান করতে পারে দলটি। করোম্যান্ডেল জেতে ৪৪৪ রানের বিশাল ব্যবধানে।
আরকে/প্রবা