প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ২২:৩৯ পিএম
আসন্ন বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দলের অংশগ্রহণের পক্ষে মত দেওয়ার পর যুক্তরাষ্ট্রে একটি বিজ্ঞাপনী চুক্তি হারিয়েছেন জাপানের সাবেক ফুটবলার কেইসুকে হোন্ডা।
সামাজিক
যোগাযোগমাধ্যমে ৩৯ বছর বয়সী হোন্ডা জানান, একটি মার্কিন কোম্পানির সঙ্গে তার বিজ্ঞাপন
চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করার
পর সেই বিজ্ঞাপনটি ‘স্থগিত’ করা হয়েছে।
এর
আগে গত বৃহস্পতিবার এক পোস্টে হোন্ডা লিখেছিলেন, ‘আমি জানি বিষয়টি খুবই সংবেদনশীল,
কিন্তু ব্যক্তিগতভাবে আমি চাই তারা (ইরান) বিশ্বকাপে অংশগ্রহণ করুক।’
২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাপানের হয়ে খেলা হোন্ডা জাতীয় দলের হয়ে ৩৮টি গোল করেছেন। তিনি ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে জাপানের প্রতিনিধিত্ব করেন এবং দেশের অন্যতম সফল ফুটবলার হিসেবে পরিচিত।
আরকে/প্রবা