প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ২২:৩৬ পিএম
ফাহাদের সঙ্গে খেলছেন সুব্রত (বায়ে)। ছবি : বাংলাদেশ দাবা ফেডারেশন
এসএসপিএল
আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস সাড়ে সাড়ে ৭ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায়
শীর্ষে রয়েছেন।
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অষ্টম রাউন্ডের খেলায়
সুব্রত আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানকে, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার
নাইম হককে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রবিউল ইসলামকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার
জিয়া অনত চৌধুরীকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ফিদেমাস্টার শরীফ হোসেনকে, জাবেদ আল
আজাদ মনিরুজ্জামান মাসুদকে, গোলাম মোস্তফা ভূঁইয়া দেলোয়ার হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার
আবু হানিফ ঐতিহ্য বড়ুয়াকে, সৌরভ চৌবে তাহমিদুল হককে হারান। রায়ান রশিদ মুগ্ধ হৃষিন
তালুকদারের সাথে ও ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ক্যান্ডিডেট মাস্টার এসএম স্মরণের সাথে
ড্র করেন।
আরকে/প্রবা