× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লায়লা আলম দাবার উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ২০:৪৮ পিএম

লায়লা আলম দাবার উদ্বোধন

বেগম লায়লা আলম ইন্টারন্যাশনাল ফিদে রেটিং মহিলা দাবা প্রতিযোগিতার উদ্বোধন আজ রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। সাবেক দাবা খেলোয়াড় বেগম লায়লা আলম প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বেগম লায়লা আলমের তিন পুত্র ওয়াজির আলম ডা. ওয়াসিফ আলম ও ড. ওয়াকি আলম বক্তব্য রাখেন। এ সময় আন্তর্জাতিক দাবা বিচারক হারুন অর রশিদ ও ফেডারেশনের সদস্য আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।


বেগম লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতার খেলা আগামী ২৫ শে মার্চ বেলা ৩টা থেকে দাবা ক্রীড়া কক্ষে শুরু হবে। সব নারী ও বালিকাদের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২৪ শে মার্চের মধ্যে ২০০ টাকা এন্ট্রি ফিসহ ফেডারেশনের অফিসে নাম জমা দিতে হবে। প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ এক লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।      

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা