প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ২০:৪৪ পিএম
এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস সাড়ে ছয় পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সপ্তম রাউন্ডের খেলায় ফাহাদ আন্তর্জাতিক মাস্টার
মনন রেজা নীড়কে, সুব্রত ঐতিহ্য বড়ুয়াকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আফজাল হোসেন
সাচ্চুকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আতাউর রহমানকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ
ক্যান্ডিডেট মাস্টার শরীয়ত উল্লাহকে, ফিদেমাস্টার শরীফ হোসেন আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদকে,
রবিউল হোসেন ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, গোলাম মোস্তফা ভূঁইয়া ক্যান্ডিডেট
মাস্টার ওয়ালিজা আহমেদকে, হৃষিন তালুকদার ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিমকে,
ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ টিপু সুলতানকে, সৌরভ চৌবে কাজী সাইফকে, দেলোয়ার হোসেন
মঞ্জুর আলমকে, রায়ান রশিদ মুগ্ধ ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরীকে, ফিদেমাস্টার
ওয়ারসিয়া খুশবু আওসফ চৌধুরীকে ও মনিরুজ্জামান মাসুদ আজরাফ আনানকে হারান। ফিদেমাস্টার
নাইম হক অনত চৌধুরীর সাথে, জাবেদ আল আজাদ তাহমিদুল হকের সাথে, ক্যান্ডিডেট মাস্টার
সোহেল চৌধুরী আফনান জারিফ হকের সাথে, এনায়েত হোসেন ক্যান্ডিডেট মাস্টার এসএম স্মরণের
সাথে ও শাকিল খন্দকার নজরে মাওলার সাথে ড্র করেন।
আরকে/প্রবা