× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় সরফরাজের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ২০:৪১ পিএম

৫৪তম টেস্টে সরফরাজ আহমেদ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

৫৪তম টেস্টে সরফরাজ আহমেদ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। প্রায় ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরফরাজ ২০০৭ সালে ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সারফরাজ ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন। পরে ২০১০ সালে টেস্ট ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। পাকিস্তানের হয়ে তিনি খেলেছেন ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ। তিন সংস্করণ মিলিয়ে তার রান ৬,১৬৪। আছে ৬টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি। উইকেটের পেছনে নিয়েছেন ৩১৫টি ক্যাচ। আর করেছেন ৫৬টি স্টাম্পিং।

তিন সংস্করণ মিলিয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ। তার অধীনে টি-টোয়েন্টিতে একসময় এক নম্বর দল হয় পাকিস্তান। এ ছাড়া টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের বিশ্বরেকর্ডও গড়েছিল দলটি।

তার নেতৃত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান। এছাড়া ২০০৬ সালে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে বিশ্বকাপ জয়ের নেতৃত্বও দেন তিনি। পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের পর তিনিই প্রথম অধিনায়ক, যিনি দেশকে ৫০ ওভারের আইসিসি শিরোপা জেতাতে সক্ষম হন।

অবসরের ঘোষণায় সরফরাজ বলেন, “পাকিস্তানের প্রতিনিধিত্ব করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা থেকে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি হাতে তোলা, প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ”।

ব্যক্তিগত পারফরম্যান্সে টেস্টে তিনি চারটি সেঞ্চুরিসহ ৩০৩১ রান করেন। একদিনের ক্রিকেটে দুটি সেঞ্চুরিসহ ২৩১৫ রান এবং টি–টোয়েন্টিতে ৮১৮ রান করেন। উইকেটরক্ষক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৩১৫টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিং।

২০১৬ সালে টি–টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর তার নেতৃত্বে পাকিস্তান টি–টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর দল হয়ে ওঠে এবং টানা ১১টি সিরিজ জিতে বিশ্বরেকর্ড গড়ে। ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্ট ছিল পাকিস্তানের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা