× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসপিএল আন্তর্জাতিক দাবার শীর্ষে পাঁচ দাবাড়ু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ২০:৪২ পিএম

এসএসপিএল আন্তর্জাতিক দাবার শীর্ষে পাঁচ দাবাড়ু

স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও ঢাকা চেস একাডেমির আয়োজনে এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে পাঁচ দাবাড়ু ৪ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন : বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার শরীফ হোসেন।


শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে চতুর্থ রাউন্ডের খেলায় তাহমিদুল হক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে, মনন জাবেদ আল আজাদকে, সাকলাইন অনত চৌধুরীকে, সুব্রত হৃষিন তালুকদারকে, জাভেদ  রায়ান রশিদ মুগ্ধকে ও রবিউল হোসেন স্বর্ণাভো চৌধুরীকে হারান।

ফিদেমাস্টার নাইম হক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সাথে ও শফিকুল ইসলাম ফয়সাল হোসেনের সাথে ড্র করেন।


আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা