প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ২০:৪২ পিএম
স্বপ্ন
শহর প্রোপার্টিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও ঢাকা
চেস একাডেমির আয়োজনে এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের
খেলা শেষে পাঁচ দাবাড়ু ৪ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা
হলেন : বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার
সাকলাইন মোস্তফা সাজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ
নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার শরীফ হোসেন।
শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে চতুর্থ রাউন্ডের খেলায় তাহমিদুল হক আন্তর্জাতিক
মাস্টার আবু সুফিয়ান শাকিলকে, মনন জাবেদ আল আজাদকে, সাকলাইন অনত চৌধুরীকে, সুব্রত হৃষিন
তালুকদারকে, জাভেদ রায়ান রশিদ মুগ্ধকে ও রবিউল হোসেন স্বর্ণাভো চৌধুরীকে হারান।
ফিদেমাস্টার
নাইম হক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সাথে ও শফিকুল ইসলাম ফয়সাল হোসেনের সাথে
ড্র করেন।
আরকে/প্রবা