× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসপিএল আন্তর্জাতিক দাবায় ফাহাদের জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ২০:০০ পিএম

এসএসপিএল আন্তর্জাতিক দাবায় ফাহাদের জয়

এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ১২ দাবাড়ু ৩ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন : আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, রায়ান রশিদ মুগ্ধ, ফিদেমাস্টার নাইম হক, অনত চৌধুরী, ফিদেমাস্টার শরীফ হোসেন, জাবেদ আল আজাদ ও হৃষিন তালুকদার। আড়াই পয়েন্ট করে নিয়ে মিলিতভঅবে দুইয়ে আছেন ৬ খেলোয়াড়।


বৃহস্পতিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে তৃতীয় রাউন্ডের খেলায় ফাহাদ ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফকে, মনন ভারতের সৌরভ চৌবেকে, সাকলাইন ক্যান্ডিডেট মাস্টার এসএম স্মরণকে, তাহসিন ক্যান্ডিডেট মাস্টার জামাল উদ্দিনকে, সুব্রত নাসির উদ্দিনকে, জাভেদ জহিরুল ইসলামকে, রায়ান ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, নাইম আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদকে, শরীফ রিদয় আহমেদকে, অনত ঐতিহ্য বড়ুয়াকে, জাবেদ আল আজাদ আরহাম ওমরকে, হৃষিন এনায়েত হোসেনকে, রবিউল হোসেন গোলাম মোস্তফা ভূঁইয়াকে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ক্যান্ডিডেট মাস্টার নাসিম হোসেন ভূঁইয়াকে, স্বর্ণাভো চৌধুরী খন্দকার নজরে মাওলাকে, ফয়সাল হোসেন ইমাম হোসেন মীরকে, শফিকুল ইসলাম সারোয়ার হোসেন উল্লাসকে, তাহমিদুল হক গোলাম সারোয়ারকে ও ক্যান্ডিডেট মাস্টার মাছুম হোসেন আতাউর রহমানকে হারান। আফজাল হোসেন সাচ্চু বাদল হালদারের সাথে ও আয়ান রহমান ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকারের সাথে ড্র করেন।

আরকে/প্রবা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা