দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ২০:৪৮ পিএম
এএফসি নারী এশিয়ান কাপ খেলে বুধবার (১১ মার্চ) গভীর রাতে বিমানযোগে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন গণমাধ্যমে এ সংক্রান্তিএকটি প্রেস রিলিজ পাঠিয়েই খালাস। খেলোয়াড়দের ছবি ও ইন্টারভিউর কোনো ভিডিও পাঠায়নি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই আসরে লাল-সবুজের প্রতিনিধিরা প্রত্যাশা পূরণ করতে পারেনি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই হার মেনে নিতে হয়েছে বাংলাদেশের বাঘিনীদের। চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে গিয়ে তিন ম্যাচে মোট ১১ গোল হজম করেছে দলটি।
টুর্নামেন্টে
বাংলাদেশের সামনে একটি বড় সুযোগও
ছিল। শেষ ম্যাচে উজবেকিস্তানকে
হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি
হতো। আর শেষ আটে
জায়গা করে নিতে পারলে
অলিম্পিকের বাছাইপর্বে খেলার স্বপ্নও জেগে উঠতে পারত।
কিন্তু সেই স্বপ্ন আর
বাস্তবে রূপ নেয়নি।
অনেকের
মতে, এই ব্যর্থতার বড়
কারণ পর্যাপ্ত আন্তর্জাতিক প্রস্তুতির অভাব। এশিয়ার সর্বোচ্চ এই আসরে অংশ
নেওয়ার আগে বাংলাদেশের মেয়েরা
কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেনি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রস্তুত করার সুযোগ না
পাওয়ায় ম্যাচগুলোতে শুরু থেকেই চাপের
মুখে পড়তে হয়েছে দলকে।
ক্রীড়াঙ্গনের
অনেক বিশ্লেষক মনে করছেন, এখানে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পরিকল্পনার ঘাটতি স্পষ্ট। বড় টুর্নামেন্টের আগে
আন্তর্জাতিক প্রস্তুতিমূলক ম্যাচ আয়োজন করলে দল আরও
আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে
পারত।
তবুও
এই আসর বাংলাদেশের নারী
ফুটবলের জন্য একটি অভিজ্ঞতার
ভাণ্ডার হয়ে থাকবে। এশিয়ার
শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতের পথচলায় কাজে লাগাতে পারলেই
এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে
নতুন করে ঘুরে দাঁড়াতে
পারবে বাংলাদেশের বাঘিনীরা।
আরকে/প্রবা