প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ২২:৪৮ পিএম
স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও ঢাকা চেস একাডেমির আয়োজনে এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার খেলা মঙ্গলবার (১০ মার্চ) থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খুরশিদ আলম প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান জাহিদ চৌধুরীকে, আন্তর্জাতিক
মাস্টার মনন রেজা নীড় রাজীব হাসানকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ শেখ মো. খায়রুল
ইসলামকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবি বাপ্পীকে, অনত চৌধুরী সংগ্রাম দাসকে,
জাবেদ আল আজাদ প্রাঞ্জল বড়ুয়াকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস জাস্টিন ম্যাথুয়াসকে,
ফিদেমাস্টার জাভেদ আওসাফ চৌধুরীকে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল মনিরুজ্জামমান
মনিকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান দ্বীন মোহাম্মদকে, ফিদেমাস্টার নাইম হক সৈয়দ
আব্দুল জাকেরকে, স্বর্ণাভো চৌধুরী হোসেন আলীকে, ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ মো.
আসাদুজ্জামানকে, ক্যান্ডিডেট মাস্টার মাসুম হোসেন নেসার উদ্দিনকে, সৌরভ চৌবে মেহেদি
হাসানকে, মুহতাদি তাজওয়ার নাশিদ জিয়া উদ্দিনকে, ক্যান্ডিডেট মাস্টার জামাল উদ্দিন সঞ্জয়
সমাদ্দারকে, শামসুল কবীর চৌধুরী ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধানকে, ক্যান্ডিডেট
মাস্টার শরীয়ত উল্লাহ নাসিফ আল আফরিনকে, আফজাল হোসেন সাচ্চু মো. ফয়সাল ইউসুফকে ও দেলোয়ার
হোসেন গাজী মিয়াকে হারান। ইমাম হোসেন মীর গোলাম মোস্তফা ভূঁইয়ার সাথে ও সাব্বির শাহ
ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীর সাথে ড্র করেন।
আট দিন ব্যাপী প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠানরত এ ইভেন্টে বিজয়ীদের মোট নগদ চার লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। এই ইভেন্টে ১৬টি মূল পুরস্কারের পাশাপাশি ৮টি বিভিন্ন ক্যাটাগরি পুরস্কার রয়েছে।
আরকে/প্রবা