প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ২২:৪৫ পিএম
মঙ্গলবার (১০ মার্চ) ঘরোয়া ফুটবলের অন্যতম আসর ফেডারেশন কাপের খেলা দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনী ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জ এমএফএসের
সঙ্গে। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-০ গোলে হারিয়েছে
পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে।
তিন
ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে এ-গ্রুপে দুইয়ে আছে বর্তমান রানার্সআপ আবাহনী।
শীর্ষে থাকা ব্রাদার্সের পয়েন্ট ৭। আবাহনী পিছিয়ে পড়ে পেনাল্টি গোলে সমতা এনে কোনোমতে
এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ঘানার আরনেস্ট বোয়েটেংয়ের গোলে ম্যাচের নবম মিনিটে এগিয়ে
গিয়েছিল রহমতগঞ্জ। আবাহনী পেনাল্টি পায় বিরতির বাঁশির একটু আগে। শেখ মোরসালিনের গোলে
ড্রয়ের স্বস্তি আসে আবাহনী শিবিরে। এর আগে গ্রুপে ব্রাদার্সের কাছে ১-০ গোলে হেরেছিল
তারা।
কিংস
অ্যারেনায় ব্রাদার্সের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন পাকিস্তানি মিডফিল্ডার সায়াক
দস্ত। অন্য গোলটি স্পেনের ইব্রাহিমা ব্যারির। এ জয়ে কোয়ালিফায়ার্সে ওঠার সম্ভাবনা উজ্জ্বল
হলো কমলা জার্সিধারীদের।
আরকে/প্রবা