প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ২২:৩৫ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬ ২২:৪০ পিএম
এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এই আসরে যেখানে অংশ নেওয়া অন্য ১১ দল পর্যাপ্ত প্রস্তুতি ও প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের শাণিয়ে নিয়েছে, সেখানে বাফুফের সীমাহীন ব্যর্থতায় একটিও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারেনি বাংলার বাঘিনীরা। ফলে আশা করা হলেও কোয়ার্টার ফাইনালে উঠে অলিম্পিকে কোয়ালিফাই করার ইতিহাস গড়তে পারেনি পিটার বাটলারের শিষ্যারা। গ্রুপে তিন ম্যাচেই হেরেছে তারা। কোনো গোল করতে পারেনি। হজম করেছে ১১ গোল। অস্ট্রেলিয়ায় টুর্নামেন্ট খেলে মঙ্গলবার (১০ মার্চ) রাতে বিমানযোগে দেশে ফেরে লাল-সবুজ বাহিনী। ফেরার আগে ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন দলের তিন ফুটবলার ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও মনিকা চাকমা।
ঋতুপর্ণা
লিখেছেন, ‘এত বড় মঞ্চে খেলা আমাদের স্বপ্ন ছিল। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমাদের
আরও কঠোর পরিশ্রম করতে হবে। বাস্তবতাকে মেনে নিয়ে আপাতত আমাদের এখানেই থামতে হচ্ছে।
আমাদের ওপর বিশ্বাস রাখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আমরা ভবিষ্যতে দারুণ কিছু করে দেখাবো।
যারা আমাদের পাশে ছিলেন এবং অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ’
তহুরা
লিখেছেন, ‘সরি বাংলাদেশ। এখানেই শেষ হলো আমাদের ২০২৬ সালের এশিয়া কাপ যাত্রা। প্রথমবারের
মতো এশিয়া কাপের মতো বড় মঞ্চে খেলার সুযোগ পেয়ে আমরা সত্যিই গর্বিত। দেশের জার্সি গায়ে
দিয়ে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, দেশের জন্য শেষ পর্যন্ত লড়েছি। আমাদের চেষ্টার
কোনো কমতি ছিল না। প্রতিপক্ষ দলগুলো যতই শক্তিশালী হোক না কেন, আমরা সাহস নিয়ে প্রতিটি
মুহূর্তে লড়েছি। কিন্তু দিনশেষে হয়তো আমরা কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারিনি। সে জন্য
আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা এখানেই থেমে থাকবো না। ইনশাআল্লাহ, আমরা আবার ফিরবো-
নতুন শক্তি, নতুন স্বপ্ন এবং নতুন চ্যালেঞ্জ নিয়ে। দেশের ফুটবলপ্রেমী মানুষ, সমর্থক
এবং প্রবাসী বাংলাদেশিরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে ছিলেন এবং উৎসাহ দিয়েছেন-আপনাদের
প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের শক্তি। আমাদের জন্য দোয়া করবেন,
যেন আগামী দিনে দেশের জন্য আরও বড় কিছু করতে পারি এবং বাংলাদেশের
মনিকা
লিখেছেন, ‘আমি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমরা সবসময় দেশের জন্য লড়াই করি। নিজেদের
জন্য নয়, দেশের জন্য খেলি। হয়তো এবার আমরা জিততে পারিনি, এবার আমরা খালি হাতে ফিরছি।
তবে একদিন আমরা মাথা উঁচু করে ফিরবো এবং জয়ী হবো। তোমরা সবসময় আমাদের পাশে থাকবে, আমাদের
সমর্থন করবে।’
আরকে/প্রবা